চীনের পাঁচ কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়াকে সমর্থনের অভিযোগে চীনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বাইডেন প্রশাসনের বাণিজ্য বিভাগ বলছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলোকে’ বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। পরবর্তীতেও তারা নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহ জন্য চুক্তি অব্যাহত রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code