চীনে ১৯৬১ সালের পর প্রথমবার কমলো জনসংখ্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গত ৬০ বছরের মধ্যে প্রথমবার কমেছে চীনের জনসংখ্যা। দেশটির জাতীয় জন্ম হার রেকর্ডমাত্রায় কমে প্রতি হাজারে মাইনাস ৬ দশমিক ৭৭-এ নেমে গেছে। ২০২২ সালে দেশটির জনসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজারে নেমেছে। যা ২০২১ সালের চেয়ে ৮ লাখ ৫০ হাজার কম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

গত কয়েক বছর ধরে চীনে জন্ম হার কমছে। এই প্রবণতা ঠেকাতে বেশ কয়েকটি নীতি গ্রহণ করেছে দেশটি। সাত বছর ধরে এক সন্তান নীতি বাতিল করলেও আনুষ্ঠানিকভাবে জনসংখ্যা কমার যুগে প্রবেশ করলো চীন।

Manual4 Ad Code

২০২১ সালের তুলনায় ২০২২ সালে জন্ম হার ৭.৫২ কম ছিল। গত বছর প্রথমবার চীনে জন্মের চেয়ে মৃত্যু ছিল বেশি। যা ছিল ১৯৭৬ সালের পর সর্বোচ্চ মৃত্যু হার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code