চুক্তি করে ফেললো ডার্বিশায়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে সম্পর্ক পাকাপাকি করলো কাউন্টি ক্লাব ডার্বিশায়ার। ২০২৪ মৌসুমের প্রথম ভাগের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে দলটিতে যোগ দিচ্ছেন তিনি।
আগামী বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম অর্ধে খেলবেন বাঁহাতি পেসার। আর ভাইটালিটি ব্লাস্টের গ্রুপ পর্বের পুরোটা সময় পাওয়া যাবে তাকে।

কাউন্টি ক্রিকেটে বেশ অভিজ্ঞ আমির। এসেক্স ও গ্লুস্টারশায়ারের হয়ে আগে খেলেছেন তিনি। লন্ডন স্পিরিটের হয়ে হান্ড্রেডের প্রথম মৌসুমেও দেখা গিয়েছিল তাকে।

Manual8 Ad Code

কাকতালীয়ভাবে পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ডার্বিশায়ারের। তাদের হেড অব ক্রিকেট মিকি আর্থার পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কর্মরত আছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমির পাকিস্তানে খেলার সময় দলটির প্রধান কোচও ছিলেন আর্থার।

Manual3 Ad Code

আমির বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ খুবই বিশেষ এবং আমি ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট সবসময় উপভোগ করেছি। স্কোয়াডের মান নিয়ে আমি মিকির সঙ্গে কথা বলেছি এবং আগামী মৌসুমে লাল ও সাদা বলের ক্রিকেটে ডার্বিশায়ারের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পারফরম্যান্স দিয়ে সহায়তা করতে চাই।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code