চুলের যত্নে ৭ হেয়ার প্যাক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: চুলের গোড়া দুর্বল হয়ে পড়তে পারে নানা কারণে। পুষ্টির অভাবে অনেক সময় চুল হারিয়ে ফেলে তার জৌলুস। এছাড়া সঠিক যত্নের অভাবেও চুল ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে। চুলে সঠিক পুষ্টি জোগাতে কয়েক ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এগুলো চুল করবে মজবুত ও প্রাণবন্ত।

১। কলা ও মধু

Manual5 Ad Code

একটি কলা চটকে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই হেয়ার মাস্কটু চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২। টক দই ও ডিম

Manual5 Ad Code

একটি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন। ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Manual6 Ad Code

৩। নারিকেলের তেল ও ভিটামিন ই

২ টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করবেন। এরপর ঘণ্টাখানেক অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

৪। অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েল

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। মাস্কটি চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে চুল উপযোগী শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫। আপেল সাইডার ভিনেগার

এক ভাগ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন দুই ভাগ পানির সঙ্গে। মিশ্রণটি হাতে ঢেলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কয়েক মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬। মেথি

মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭। গ্রিন টি ও ডিম

এক কাপ গ্রিন টি এর লিকার ঠান্ডা করে নিন। একটি ডিম ফেটিয়ে এই লিকার মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code