ছবিপ্রতি সর্বোচ্চ আয় কার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলিউড। যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিতে বছরজুড়ে হাজার হাজার কোটি টাকার সিনেমা নির্মিত হয়, আবার সেই লগ্নি কয়েকগুণ লাভসহ উঠে আসে। প্রভাবশালী এই ইন্ডাস্ট্রির বাজারের বিস্তৃতি প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার। এখানে কাজ করে খ্যাতি পাওয়া তারকাদের জনপ্রিয়তা দুনিয়াজুড়ে; তাদের অর্থ-সম্পদও চমকে দেয়ার মতো।

টম ক্রুজ

এক নামে গোটা বিশ্বে পরিচিত তিনি। সুদর্শন চেহারা, সঙ্গে দুর্দান্ত অ্যাকশনে ভরপুর সিনেমার জন্য তিনি জনপ্রিয়। গেলো বছর মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমা থেকে তিনি ১০০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকারও বেশি! অবশ্য সিনেমাটির লাভের অংশ নেওয়াতেই তার এমন আকাশচুম্বী আয় হয়েছে।

উইল স্মিথ

Manual3 Ad Code

দক্ষ অভিনয়ের জন্য প্রসিদ্ধ তিনি। একটি অস্কার ও একটি গোল্ডেন গ্লোব রয়েছে তার ঝুলিতে। জনপ্রিয় এই অভিনেতা একেকটি সিনেমার জন্য ৩৫ মিলিয়ন ডলার নেন। বাংলাদেশি মুদ্রায় অংকটা ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।

লিওনার্দো ডিক্যাপ্রিও

Manual7 Ad Code

‘টাইটানিক’ দিয়ে খ্যাতি পেয়েছেন তিনি। তবে পরবর্তী সময়ে তিনি অভিনয়সমৃদ্ধ অনেক সিনেমা উপহার দিয়েছেন। ফলে হয়ে উঠেছেন হলিউডের প্রথম সারির অভিনেতা। একবার অস্কারজয়ী এই অভিনেতা ছবিপ্রতি ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২৭ কোটি ৮৪ লাখ টাকা পান।

ব্র্যাড পিট

হলিউডের সুদর্শন অভিনেতাদের মধ্যে প্রথমেই তার নাম উচ্চারিত হয়। অভিনয়গুণেও অনন্য তিনি। যার সুবাদে দুইবার পেয়েছেন অস্কার। এই অভিনেতার পারিশ্রমিক ৩০ মিলিয়ন ডলার।

Manual6 Ad Code

ডোয়াইন জনসন

Manual3 Ad Code

রেসলিং জগতে ‘দ্য রক’ নামে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। সিনেমায় এসেও পেয়েছেন সাফল্য। একটি সিনেমার জন্য তিনি সাড়ে ২২ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়ে থাকেন। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৫ কোটি ৮৮ লাখ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code