ছবি মুক্তির পর ‘নেপো কিড’ বলে কটাক্ষ ইব্রাহিমকে

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

বলিউডের নবাব সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের পাশে দাঁড়িয়েছেন তার ফুফু সোহা আলি খান। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ইব্রাহিম ও খুশি কাপুর অভিনীত ‘নাদানিয়া’ ছবিটি। এই ছবির হাত ধরেই রূপালি দুনিয়ায় পা রেখেছেন ইব্রাহিম।

Manual7 Ad Code

ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের কারণে ভেঙে পড়েছেন ইব্রাহিম। অধিকাংশই অভিনেতাকে ‘নেপো কিড’ বলে ব্যঙ্গ করেছেন। পরিবারিক পরিচিতির কারণে বলিপাড়ায় কাজ পেয়েছেন ইব্রাহিম এমন কটাক্ষও অনেকে করেছেন। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন সারা আলি খানের ভাই।

কিন্তু সব কটূক্তি, অভিযোগের বিরুদ্ধে নিরুত্তর থেকেছেন অভিনেতা। এবার তার হয়ে মুখ খুলেছেন ফুফু সোহা আলি খান। ভাইয়ের ছেলেকে ‘শুধুমাত্র কাজে মন দেওয়ার’ পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বলিউড ইন্ডস্ট্রিতে কাজ করার ও টিকে থাকার প্রধান মন্ত্রই হল, তোমার চামড়া মোটা হতে হবে। সব সমালোচনা হজম করতে হবে, নয়তো সব কমেন্ট পড়া বন্ধ করে দাও।’

Manual8 Ad Code

তার কথায়, ‘কিন্তু আমার মনে হয় কখনও কখনও কমেন্ট গুলো পড়া উচিত। কাজের সমালোচনা না হলে সেই কাজের কোনও অর্থ নেই। তবে সব সমলোচনা সহ্য করে নিজের কাজে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ।’

Manual1 Ad Code

Desk: S

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code