ছিটা রুটি তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: শীতের মৌসুমে হাঁসের মাংস কিংবা খেজুরের ঝোলা গুড়ের সঙ্গে ছিটা রুটি খাওয়ার প্রচলন রয়েছে অনেক জায়গায়। এর স্বাদ অত্যন্ত চমৎকার। ছিটা রুটি খেতে পারেন গরু কিংবা মুরগির মাংসের ঝোলের সঙ্গেও। এই শীতে পিঠার তালিকায় রাখতে পারেন ছিটা রুটি। এটি তৈরি করা খুব সহজ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

Manual1 Ad Code

তৈরি করতে যা লাগবে

Manual4 Ad Code

আতপ চালের গুঁড়া- ৪ কাপ

Manual2 Ad Code

ডিম- ১টি

তেল- সামান্য

লবণ- স্বাদমতো

পানি- পরিমাণমতো।

Manual1 Ad Code

যেভাবে তৈরি করবেন

চালের গুঁড়াতে সব উপকরণ ও পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। শুকনো গুঁড়া হলে একটু বেশি সময় নিয়ে গোলা ভিজিয়ে রাখবেন। এবার তাওয়া বা নন স্টিক ফ্রাইপ্যান গরম করে তাতে গোলা ছিটিয়ে দিন। ঢেকে রাখুন এক মিনিটের মতো। এবার ভাঁজ করে তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ছিটা রুটি পিঠা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code