ছোট পর্দার উর্মিলার ডাকে বড় পর্দার শাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: নাটকের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর রাজধানীর বনানীতে একটি বিউটি পার্লার খুলতে যাচ্ছেন। শুক্রবার (২১ অক্টোবর) ‘গ্লোম্যাক্স’ নামক এই পার্লারটির উদ্বোধন করতে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উর্মিলা নিজেই।
উর্মিলা এখন মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই জানালেন এসব কথা। পার্লার উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, ‘শাকিব ভাইয়া আমাদের এই বিউটি পার্লার উদ্বোধন করতে রাজি হয়েছেন। তিনি আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code