ছড়ারপাড় ও মাছিমপুরবাসীর মধ্যে সংঘর্ষ, সাবেক মেয়র কামরানের বাসায় হামলা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবন।

আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। ছড়ারপাড়ের বাসিন্দা কালাম আহমদ জানান, মঙ্গলবার মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দিলেও এর জের ধরে বুধবার রাত পৌনে ৮টার দিকে মাছিমপুরের একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এছাড়া মাছিমপুরের লোকজনের নিক্ষেপ করা ইটপাটকেলে ছড়ারপাড়ের কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

Manual4 Ad Code

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রাস্তার জায়গা নিয়ে কয়েকদিন ধরে ছড়ারপাড় ও মাছিমপুরের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে মঙ্গলবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের উপস্থিতিতে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোন সমাধান হয়নি। এর জের ধরে বুধবার উভয় পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

Manual5 Ad Code

সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code