জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আয় হয়েছে ২ কোটি ৯ লাখ টাকা। তবে দলটির আয়ের তুলনায় ব্যয় হয়েছে ৮৪ লাখ টাকা। রবিবার (৩১ জুলাই) জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন। যদিও দলটির আয়ের ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।
রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পর বিরোধী দল ২০২১ সালে জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি করেছে। গত বছর ব্যাংক জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থিতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code