‘রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, তা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
Manual3 Ad Code

রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করারও পরামর্শ দেন তিনি।

Manual7 Ad Code

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

Manual5 Ad Code

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, তবে তা ওনাদের (বিএনপির) সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুটো কথা বলব। একটা হচ্ছে যে বাংলাদেশে বাক্‌স্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন। আর আমি আপনাদের বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে, না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

মন্ত্রী বলেন, আমি আপনাদের বলবো এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code