জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ৬ হাজার লেকচার আপলোড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আনিসুল ইসলাম, গাজীপুর:
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করেছে। সোমবার (৩০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দেশব্যাপী অনলাইন শিক্ষাকার্যক্রম চালু করতে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সে জন্য ইতোমধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করা হয়েছে। শিক্ষার্থীরা www.youtube.com/nuedutube করলে এই লেকচারগুলো পাবেন। পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে। গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আরো জানানো হয়, করোনা পরিস্থিতির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্যই এই উদ্যোগ। এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাশ লেকচারের এই ভিডিও দেখতে পারবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code