জাতীয় সংসদের সাবেক স্পীকার রাজ্জাক আলী ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয় সংসদের দু’বারের সাবেক স্পীকার অ্যাড. শেখ রাজ্জাক আলীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে খুলনার পাইকগাছায় পিতার নামে প্রতিষ্ঠিত ইন্তাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে হিতামপুরস্থ মরহুমের নিজ বাড়ীতে কোরানখানি, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অ্যাড. জি এ সবুর, জিএম মিজানুর রহমান সহ স্থানীয় জামে মসজিদের মুসল্লীরা কবর জিয়ারত করেন। উল্লেখ্য, তিনি ২০১৫ সালের ৭ জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি জন্ম গ্রহণ করেন ২৮ আগস্ট ১৯২৮ সালে। তাকে পাইকগাছায় নিজ বাড়ীতে দাফন করা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code