সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের ক্রীড়াসামগ্রী উপহার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া, নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমাস্থ নূর জাহান মেমোরিয়েল মহিলা ডিগ্রী কলেজে  ক্রীড়াসামগ্রী উপহার প্রদান করা।
বেলা আড়াইটায় রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য মো. সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, উপ-পরিচালক মো. আব্দুস সালাম, রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক বদরুল আজাদ শুভ, চৌধুরী লাবিব ইয়াসির, মুজিব খান ফাহিম, নাবিল আহমদ জামিল।
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজে ক্রীড়াসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ডা. মিফতাউল হোসেন সুইট, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, উপাধ্যক্ষ শুবল চন্দ্র দাস।
-সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code