জাপোরিজ্জিয়া ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের যে শঙ্কা রয়েছে, তা এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রটির আশপাশে রাশিয়ার গোলাবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার উদ্বেগের মধ্যেই এই প্রস্তাব দিলেন তিনি।
শনিবার ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল। রাশিয়ার হামলার ফলে পারমাণবিক কেন্দ্রের সবশেষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে রিজার্ভ লাইন দিয়ে চলছে কার্যক্রম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code