জামালপুরে ‘গলুই’ প্রদর্শনে বাধা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সরকারি অনুদান পেয়ে শাকিব খানকে নিয়ে আলোচিত ছবিটি বানালেন এসএ হক অলিক। ঈদের দিন (৩ মে) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের পাশাপাশি ছবিটি চলছিলো জাপমালপুরের চারটি অডিটোরিয়ামে। কারণ, সেখানে মাত্র একটি প্রেক্ষাগৃহ। সংশ্লিষ্টদের উদ্দেশ্য, সেই অঞ্চলের দর্শকমনে হলশূন্যতার অভাবটা যেন পূরণ হয়।

Manual4 Ad Code

ঈদের দিন থেকে ছবিটি চললেও ৯ মে সেই প্রদর্শন বন্ধ করে দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান। প্রযোজক-পরিচালকের সামনে তুলে ধরেন ১৯১৮ সালের দ্য সিনেমাটোগ্রাফ অ্যাক্ট। জানান, আইনে নেই- তাই সিনেমা হলের বাইরে ছবিটির বাণিজ্যিক প্রদর্শন করা যাবে না। অথচ গ্রামীণ পটভূমির এই ছবিটিকে ঘিরে গত এক সপ্তাহে যেন উৎসবের ঢল নেমেছিল জামালপুরজুড়ে।এমন কাণ্ডের বিপরীতে নির্মাতা-প্রযোজক ও সংশ্লিষ্টরা নির্বাক হলেও প্রতিবাদ ওঠে ঢাকা থেকে অন্তর্জালজুড়ে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code