মুখ খুললেন বুবলী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঈদের পরই চুপিসারে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব খান। তার পথ ধরে ক’দিন পর চলে গেছেন অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাহাম খান জয়। অনুমান করা যাচ্ছিল, শাকিবের ডাকেই তারা যাচ্ছেন। সেই অনুমানের শতভাগ প্রমাণও মিলেছে ইতোমধ্যে। নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব-অপুকে। তাদের মধ্যকার ‘বন্ধন’ দেখে যে কারও মনে হতে পারে, ভেঙে যাওয়া সংসার জীবন ফের জোড়া লাগিয়েছেন!

Manual1 Ad Code

তবে বিষয়টি মোটেও সহজ না। কারণ, অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেছেন শাকিব। এই সংসারেও রয়েছে এক পুত্র, শেহজাদ খান বীর। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের অবনতি হয়েছে, তারা আলাদা থাকছেন, এগুলো সবার জানা কথা। তবে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা, সেটা অস্পষ্ট। দুজনেই বিষয়টি এড়িয়ে চলছেন এখনও।

এরমধ্যেই যখন অপুর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা বাড়লো, তখন স্বাভাবিকভাবেই বুবলীর প্রসঙ্গ চলে আসে। তাদের আমেরিকা সফর নিয়ে বুবলী কী ভাবছেন, জানতে কৌতূহলী দর্শক-ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা। জানালেন, তিনি আপাতত নিজের কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code