সেলিনা জেটলি ফিরছেন ১৪ বছর পর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

স্বামী, সন্তান নিয়ে বিদেশের মাটিতে দীর্ঘ সময় পার করছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ১৪ বছরের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন ‘নো এন্ট্রি’ অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সিজন গ্রিটিংস’-এ। সংসার গুছিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন ফেমিনা মিস ইন্ডিয়া জয়ী এ সুন্দরী।

Manual8 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, খুব শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সেলিনা। তাই মুম্বাইও ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া।

Manual4 Ad Code

ভক্তরা এরইমধ্যে মন্তব্য করতে শুরু করেছেন অভিনেত্রীকে নিয়ে। কেউ বলছেন, কোন সিনেমায় কার প্রযোজনায় বলিউড সিনেমায় ফিরে আসছেন অভিনেত্রী।

অনেকে আবার জানতে চাইছেন সেলিনার বিপরীতে কোন অভিনেতাকে পর্দায় দেখতে পারবেন সেটি। এক ভক্ত আবার তথ্য জানতে সরাসরি সেলিনার ইনস্টাগ্রাম পোস্টেই জানতে চেয়েছেন বলিউড পর্দায় ফিরে আসার সময়।

Manual6 Ad Code

ভক্তের এমন প্রশ্নে জবাবও দিয়েছেন অভিনেত্রী। বলেন, ‘খুব তাড়াতাড়ি।’

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে সেলিনা বলেন, ‘আমি এ মুহুর্তে বিদেশে রয়েছি। তাই কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে দ্রুতই সংবাদ সম্মেলন করে সবটা জানাবো।’

প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সেলিনা জেটলি ফিরছেন ১৪ বছর পর
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code