জার্মানিতে টিকা না নেওয়া নাগরিকদের ওপর লকডাউন আসছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বলেছেন, যারা করোনার টিকা নেননি তাদের চলাফেরার ওপর লকডাউন দেওয়া হবে। তারা অপ্রয়োজনীয় দোকান এবং বিনোদন কেন্দ্রে যেতে পারবেন না। আগামী ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হতে পারে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধরা পড়ার পর থেকে দক্ষিণ আফ্রিকায়  ব্যাপক হারে বাড়ছে করোনা রোগী। সর্বশেষ হিসেবে দেখা গেছে, দেশটিতে একদিনে সাড়ে আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪  ঘণ্টায় রোগী পাওয়া গিয়েছিল মাত্র চার হাজার ৩০০। অর্থাৎ একদিনের ব্যবধানে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ।

ভারত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওমিক্রনের প্রথম শনাক্ত নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসাবে শ্রেণিবদ্ধ করেছে। তারা বলেছে, প্রাথমিক প্রমাণগুলি ইঙ্গিত করে, এটিতে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি। এখন পর্যন্ত ২৪টি দেশে ধরা পড়েছে এই ভ্যারিয়েন্ট।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code