জার্মানিতে ২ পুলিশকে গুলি করে হত্যা, আটক ২

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ জার্মানির পশ্চিমের রাইনল্যান্ড-প্যালাটিনাট রাজ্যে সড়কে তল্লাশির সময় একটি গাড়ি থেকে দুই পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে।

Manual7 Ad Code

ফ্রান্স সীমান্তবর্তী ওই রাজ্যের কুজেল জেলায় স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

নিয়মিত টহলের অংশ হিসেবে ওই দুই পুলিশ রাস্তায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়েছিলেন।

Manual3 Ad Code

এ সময় গাড়ির ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুই পুলিশ ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে একজন পুরুষ (২৯) এবং একজন নারী (২৪)।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ৩২ ও ৩৮ বছর বয়সি দুই যুবককে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

ঘটনাস্থল এবং তার আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবেশী রাজ্য সারল্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code