বিশ্বকাপের কারণে টরন্টো ও ভ্যানকুভারে মেইল পেতে বিলম্ব হতে পারে

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে টরন্টোজুড়ে নিরাপত্তা, যান চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কানাডা পোস্ট জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে টরন্টোর নির্দিষ্ট কিছু এলাকায় বসবাসকারী গ্রাহকদের মেইল বিতরণে সাময়িক বিলম্ব হতে পারে। একই ধরনের পরিস্থিতি ভ্যানকুভারেও দেখা দিতে পারে, যেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।কানাডা পোস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত টরন্টোতে অনুষ্ঠিতব্য ফিফা ফ্যান ফেস্টিভাল এবং ছয়টি বিশ্বকাপ ম্যাচের দিন নিরাপত্তা বেষ্টনী, সড়ক বন্ধ এবং জনসমাগমের কারণে নিয়মিত মেইল বিতরণ কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে। বিশেষ করে ফোর্ট ইয়র্ক, দ্য বেন্টওয়ে, ফিফা ফ্যান ফেস্টিভাল এলাকা এবং এক্সিবিশন প্লেসে অবস্থিত টরন্টো স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব এলাকায় নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ডাকবাহকদের স্বাভাবিক রুটে চলাচল সবসময় সম্ভব নাও হতে পারে।

কানাডা পোস্ট জানিয়েছে, টরন্টোর যেসব আবাসিক এলাকার পোস্টাল কোড এ৬কে, এম৬জে ও এম৫ভি দিয়ে শুরু, সেসব এলাকার বাসিন্দারা মেইল পেতে সামান্য বিলম্বের সম্মুখীন হতে পারেন। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, পরিস্থিতি অনুকূলে থাকলে ম্যাচের দিনও পাঁচ কর্মদিবসের নিয়মিত ডেলিভারি সূচি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। অর্থাৎ, সেবা পুরোপুরি বন্ধ হবে না; বরং নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

Manual5 Ad Code

কোনো কারণে নির্ধারিত দিনে মেইল বিতরণ সম্ভব না হলে সেগুলো কানাডা পোস্টের ডিপোতে নিরাপদে সংরক্ষণ করা হবে। পরবর্তী কর্মদিবসে ওই মেইলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে গ্রাহকদের গুরুত্বপূর্ণ চিঠি বা পার্সেল হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।

Manual6 Ad Code

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে ২২ জুলাই পর্যন্ত টরন্টোর বেশ কয়েকটি রাস্তার লেটার বক্স সাময়িকভাবে সরিয়ে রাখা হবে। যেসব স্থানের লেটার বক্স অপসারণ করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে : কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশনের এনারকেয়ার সেন্টার ও কুইন এলিজাবেথ বিল্ডিং এলাকা, নায়াগ্রা স্ট্রিট ও রিচমন্ড স্ট্রিট ওয়েস্ট, নায়াগ্রা স্ট্রিট ও টেকুমসেথ স্ট্রিট, কিং স্ট্রিট ওয়েস্ট ও নায়াগ্রা স্ট্রিট, ৭৪০ কিং স্ট্রিট ওয়েস্ট, ৭৬১ কিং স্ট্রিট ওয়েস্ট, ডাফেরিন স্ট্রিট ও কিং স্ট্রিট ওয়েস্ট, ডাফেরিন স্ট্রিট ও লিবার্টি স্ট্রিট, জেফারসন অ্যাভিনিউ ও লিবার্টি স্ট্রিট এবং ১০০ লিন উইলিয়াম স্ট্রিটে অবস্থিত মেট্রো স্টোরের সামনে থাকা লেটার বক্স।

Manual2 Ad Code

যেসব গ্রাহক এই সময়ের মধ্যে ডাক পাঠাতে চান, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ১০৯৩ কুইন স্ট্রিট ওয়েস্ট-এ অবস্থিত কানাডা পোস্ট অফিস খোলা থাকবে। প্রয়োজনীয় সব ধরনের ডাকসামগ্রী সেখানে জমা দেওয়া যাবে।বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর একটি হওয়ায় আয়োজক শহরগুলোতে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক জনসমাগম, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। কানাডা পোস্ট জানিয়েছে, এসব বাস্তবতা মাথায় রেখেই আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে গ্রাহকদের অসুবিধা যতটা সম্ভব কমিয়ে আনা যায়।সংস্থাটি গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, সাময়িক কিছু বিলম্ব হলেও ডাকসেবা সচল থাকবে এবং প্রতিটি মেইল নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code