জার্মানির নাগরিকত্ব পাওয়া যাবে সহজে

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: অভিবাসীদের জন্য নাগরিকত্বের নতুন আইনের অনুমোদন দিয়েছে জার্মানি। কর্মী সংকট লাঘব করতে নতুন নাগরিকত্ব আইনের অনুমোদন দিয়েছে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ। নতুন আইনে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমানো হয়েছে এবং সেইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব রাখারও সুযোগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

শুক্রবারের অধিবেশনে নতুন আইনের পক্ষে পড়েছে ৩৮২টি ভোট, অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ২৩৪টি। ২৩ জন আইনপ্রণেতা ভোটদান থেকে বিরত ছিলেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটসসহ (এসপিডি) জোট সরকারের অংশীদার ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) ও গ্রিন পার্টি আইনটির পক্ষে ভোট দিয়েছে। তবে কট্টর ডানপন্থি দল এএফডি-র সঙ্গে এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)।

 

Manual6 Ad Code

জার্মান সরকার মনে করছে এই আইনের মাধ্যমে দক্ষ কর্মী পাওয়া সহজ হবে। এতে করে কর্মী সংকট দূর হবে।

Manual4 Ad Code

 

নতুন আইনের অধীনে জার্মানিতে আট বছরের জায়গায় পাঁচ বছর বসবাস করলেই অভিবাসীরা জার্মান পাসপোর্টের  জন্য আবেদন করতে পারবেন। জার্মানিতে বর্তমানে এই সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য সদস্যদেশ ও সুইজারল্যান্ডের নাগরিকেরা পেয়ে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code