

ডেস্ক নিউজ, ঢাকা: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নারী ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন রুমানা আহমেদ ও জাহানারা আলমও।জাহানারা আলমের ফ্যালকন উইমেন্স ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ওয়ারিয়র্স উইমেন্সের বিপক্ষে। দল জিতলেও সাদামাটা পারফরম্যান্স ছিল বাংলাদেশ পেসারের। বুধবার রাত ১০টায় টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ওয়ারিয়র্স উইমেন্স। দুই ওপেনার জর্জিয়া রেডমাইন ও হেইলি ম্যাথিউসের ৯০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ম্যাথিউস ৫৮ রান করে আউট হলেও রেডমাইন ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তার ৬১ বলে ১১ চারে খেলা ৮০ রানের ইনিংসে ২ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে ওয়ারিয়র্স।