জিজ্ঞাসাবাদে হাজির হতে নিউ ইয়র্কে ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হবে। ম্যানহাটনে বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। তার পারিবারিক বাণিজ্য নিয়ে একটি তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলে লেটিশিয়া জেমস তদন্ত করছেন ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেটের মূল্য বাড়িয়ে তুলে ধরেছে কিনা। ট্রাম্প এবং তার প্রাপ্ত বয়স্ক দুই ছেলে জিজ্ঞাসাবাদ এড়াতে চেয়েছিলেন, কিন্তু আদালতে হেরে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code