জিৎ-মিমের দ্বিতীয় ইনিংস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গেলো ৩০ নভেম্বর কলকাতার সুপারস্টার জিৎ নতুন সিনেমার ঘোষণা দেন। যেটার নাম ‘মানুষ’। পরিচালনায় কলকাতা বা ভারতের কেউ নয়, বরং বাংলাদেশের তরুণ নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে সিনেমায় নায়িকা কে হচ্ছেন, সেদিন তা জানানো হয়নি।

দুই সপ্তাহ পর এলো নায়িকা সংবাদ। এখানেও চমকে দিলেন টলিউডের ‘বস’। জানালেন, তার এই সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে ছবির মূল চরিত্রের নামগুলো ঘোষণা করা হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে মিমের নামটি।

Manual1 Ad Code

‘মানুষ’-এ জিৎ-মিমের সঙ্গে আরও থাকছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন জিৎ নিজেই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code