জুলাইয়ের শেষ থেকে ভ্যাকসিন সহজলভ্য হবে: বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, আমেরিকার সকল নাগরিক আগামী আগস্ট মাসের আগেই করোনা ভ্যাকসিন পাবেন। অর্থাৎ জুলাইয়ের শেষ থেকেই আমেরিকার সর্বস্তরের মানুষ ভ্যাকসিন পাবে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এর আগে বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে, বসন্তকাল নাগাদ সকলের জন্য ভ্যাকসিন সহজলভ্য হতে পারে। তবে ভ্যাকসিনের সহজলভ্যতা এবং এগুলো সরবরাহ সক্ষমতা নিয়ে জটিলতার কথা উল্লেখ করে হোয়াইট হাউস সম্প্রতি তাদের আশাবাদের ব্যাপারে সুর নরম করেছে।

Manual4 Ad Code

 

সিএনএন টাউন হলে সরকারি সদস্যদের সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ বছরের জুলাইয়ের শেষ নাগাদ তা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘জুলাইয়ের শেষ নাগাদ আমরা ৬০ কোটি ডোজ ভ্যাকসিন হাতে পাবো। প্রত্যেক আমেরিকানকে টিকা দেয়ার জন্য এ সংখ্যক ভ্যাকসিন যথেষ্ট।’

 

তিনি দ্রুত শিশুদের স্কুলে ফেরাতে এবং শিক্ষকদের টিকা দিতে চান। মানুষের চলাফেরা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এবং আগামী বড়দিন একেবারে ভিন্ন আমেজে অনুষ্ঠিত হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code