জেলা আদালতে ২৩২ বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

সারা দেশের জেলা আদালতে নতুন করে বিচারকদের ২৩২টি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন-সংক্রান্ত কমিটি মঙ্গলবার ( ০২ সেপ্টেম্বর ) এসব পদ সৃষ্টিতে সিদ্ধান্ত নেয়।

Manual8 Ad Code

কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী কমিটিকে সাচিবিক সহায়তা দেন।

Manual1 Ad Code

সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ মোট ৭২টি বিচারকের পদ সৃষ্টিতে সিদ্ধান্ত হয়েছে। দেশের তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং মামলার সংখ্যা অনুপাতে ঢাকা জেলায় আরও ৪টিসহ মোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ সৃষ্টিতে সিদ্ধান্ত হয় সভায়। সারা দেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ এবং ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদ সৃষ্টির সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual2 Ad Code

ডেস্ক: এস

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code