জেলা প্রশাসকের  সচেতনতামূলক প্রচার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নরসিংদীতেও ফের বাড়ছে। এই সংক্রমণ রোধে সোমবার (২৮শে জুন)  থেকে দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন।
শনিবার (২৬শে জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী পৌর শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনসচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে প্রচারাভিযানে পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। এসময় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হ্যান্ড মাইকে করোনা রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন হওয়ার জন্য আহবান জানান জেলা প্রশাসক।
এতে অংশ নেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code