জেলে বিচারকাজ চালানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে ইমরানের আবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: পাকিস্তান নির্বাচন কমিশনের দায়ের করা এক অবমাননা মামলায় কারাগারে বিচার শুরুর সিদ্ধান্তের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে পিটিশন করেছেন ইমরান খান। গতকাল শনিবার কারাবন্দী ইমরানের পক্ষ থেকে আবেদনটি আদালতে জমা দেওয়া হয়।

Manual5 Ad Code

পিটিশনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সিদ্ধান্ত নিয়েছে, আদিয়ালা জেলেই ইমরান খানের বিরুদ্ধে বিচারকাজ চালানো হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগগুলো কী, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ইমরান এখন আদিয়ালা জেলে বন্দী আছেন।

শনিবার ইমরানের পিটিশনে বলা হয়, কারাগারে বিচার করা হলে আবেদনকারীর (ইমরান) যে মৌলিক কয়েকটি অধিকার ক্ষুণ্ন হবে, তা নির্বাচন কমিশন বিবেচনায় নেয়নি। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ভেবেছে তারা গোপনে এবং জেলের ভেতরে বিচার কার্যক্রম চালানোর নির্দেশ দিতে পারে, যা তাদের ভুল ধারণা। এভাবে বিচারকাজ চালানো যায় না। জেলে বিচারকাজ চালাতে হলে সুনির্দিষ্ট এখতিয়ার সম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমোদন লাগে।

Manual2 Ad Code

পিটিশনে আরও বলা হয়, কারাগারে বিচারকাজ চালানো যে সংবিধানের ‘১০-এ’ ধারার লঙ্ঘন, তা পাকিস্তানের নির্বাচন কমিশন বিবেচনায় নেয়নি।

Manual4 Ad Code

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আদালত যেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তাঁর বিরুদ্ধে উন্মুক্তভাবে বিচারপ্রক্রিয়া চালান। আইনজীবী নিয়োগ এবং সংবাদমাধ্যম ও জনগণের সঙ্গে কথা বলার সুযোগ যেন ইমরানের থাকে।

আগামী সোমবার বিচারপতি আলিয়া নিলুম আবেদনটি গ্রহণ করতে পারেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code