জোকারের প্রেমিকার প্রথম ঝলক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ডিসি কমিকসের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডক্স’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া বিশ্ব মাতানো ছবি ‘জোকার’র দ্বিতীয় কিস্তি। টড ফিলিপসের পরিচালনায় অনেকদিন ধরেই ছবিটির কাজ চলছে। গেলো বছরের ডিসেম্বরে প্রকাশ করা ছবির কেন্দ্রীয় চরিত্র জোকারের লুক। যেখানে জোকার তথা আর্থার ফ্লেকের রূপে চমকে দিয়েছেন ওয়াকিন ফিনিক্স।

Manual4 Ad Code

এবার প্রকাশ করা হলো নায়িকার লুক। ‘জোকার ২’তে আর্থার ফ্লেকের প্রেমিকা হার্লি কুইনের ভূমিকায় থাকছেন লেডি গাগা। এই তারকার চারিত্রিক রূপ দেখার জন্য অপেক্ষায় ছিলো ভক্তরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সেই অপেক্ষার অবসান হয়েছে।

নির্মাতা টড ফিলিপস শেয়ার করেছেন লেডি গাগার লুক। সোশ্যাল হ্যান্ডেলে তিনি ছবির একটি স্থিরচিত্র পোস্ট করেন। যেখানে দেখা যায়, বিস্ময়-ভালোবাসায় জোকারের গলা ধরে আছে হার্লি কুইন। ছবির ক্যাপশনে নির্মাতা ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

Manual7 Ad Code

জোকার ও হার্লি রূপে ওয়াকিন-গাগাকে দেখে বিস্মিত ভক্তরা। কেউ কেউ তো বলেই দিয়েছেন, ‘আমার হৃদস্পন্দন প্রায় থেমে গেছে!’ কেউ আবার এই ছবির জন্যই ‘অস্কার’ দিয়ে দিচ্ছেন!

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code