বানভাসিদের জন্য অভিনেত্রী ভাবনার ভিন্ন আয়োজন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাচ, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে অল্পসময়েই দর্শকমন জয় করেছেন তিনি। একাধারে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও সমসাময়িক নানা ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রকর্মেও পারদর্শী।

Manual3 Ad Code

এবার সেই শিল্পকর্মকে নিয়ে গেলেন এক অনন্য মাত্রায়। সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের আঁকা ছবি বিক্রি করে তহবিল গড়তে চান অভিনেত্রী ভাবনা। বৃহস্পতিবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী।

তার আঁকা বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং আমার ভালোবাসার জায়গা। এবং আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য, একটি সিরিজ তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিলেট দেখে আমি আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা-ইচ্ছুক। এবং এর থেকে আমি যা কিছু পাব, তা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের দেওয়া হবে।’

Manual1 Ad Code

তিনি আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমি করেছি এবং এখনও আমি যতটা সম্ভব করার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে এটি যথেষ্ট বলে মনে হচ্ছে না। সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের দেশকে, আমাদের মানুষকে সাহায্য করি। আপনি যদি আমার কোনো কাজ পছন্দ করেন তাহলে বিস্তারিত সম্পর্কে আমাকে ইনবক্স করুন। ধন্যবাদ।’

Manual3 Ad Code

প্রসঙ্গত, বর্তমানে ভাবনা দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তার মধ্যে একটি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হিট’, অন্যটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। এ ছাড়াও ভাবনা অভিনীত সবশেষ নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি বেশ আলোচিত হয়। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code