জ্বর সর্দি কাশিতে আনসার সদস্যের মৃত্যু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে চিঠি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

জ্বর সর্দি ও কাশিতে এক আনসার সদস্যের মৃত্যুর ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চিঠি দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

রোববার (১৫মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কর্মরত এক আনসার সদস্য রেজাউল করিম সর্দি-কাশি ও জ্বরের লক্ষণ দেখা দিলে গত ৪ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি যান। পরে তিনি ১১ মার্চ মারা যান। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কেবশপুর গ্রামে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এছাড়া অপর একজন আনসার সদস্যের একই লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ১২ মার্চ নিজ বাড়িতে চলে যান। এতে বলা হয়, বিষয়টি ইতিমধ্যে ঢাকার জেলা প্রশাসক ও সিভিল সার্জন ছাড়াও সিরাজগঞ্জ ও রংপুর জেলা কমাড্যেন্ট আনসার ও ভিডিপিকে অবহিত করা হয়েছে।

Manual6 Ad Code

ওই চিঠিতে আরও বলা হয়েছে, আইসিটি টাওয়ার “ক” শ্রেণির কেপিআই স্থাপনা। এই টাওয়ারে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রায়শই আগমন করেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করেন।

এ টাওয়ারটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব নিয়মিত দাফতরিক কাজ সম্পাদন করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code