মাঙ্কিপক্স ঠেকাতে ইইউ’র অনুমোদন পেল ইমভানেক্স টিকা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। ক্রমেই বিশ্বের নতুন নতুন দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে আতঙ্ক। আর তাই মাঙ্কিপক্স মোকাবিলায় নতুন টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন।
মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার ইউরোপের দেশগুলোর জন্য এই টিকার অনুমোদন দিলো সংস্থাটি। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা হিসাবে ইমভানেক্স (Imvanex) ভ্যাকসিন বাজারজাত করতে ইউরোপীয় কমিশন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে ড্যানিশ বায়োটেকনোলজি কোম্পানি বাভারিয়ান নর্ডিক। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে এই টিকার অনুমোদনের জন্য সুপারিশ করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code