জয়ে শুরু পরাজয়ে শেষ, যা বললেন আফগান অধিনায়ক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের পাহাড় গড়ে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

 

 

Manual6 Ad Code

দুর্দান্ত এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি আফগানিস্তান। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় মোহাম্মদ নবির নেতৃত্বাধীন দলটি।

Manual8 Ad Code

নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১৬০ রান করে ৬২ রানের জয় পায় আফগানিস্তান। কিন্তু এরপর ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আফগানরা।

রোববার আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, টস জিতে আমাদের টার্গেট ছিল বড় স্কোর গড়া। কিন্তু আমরা শুরুটা ভালো করতে পারিনি। একমাত্র নজিবুল্লাহ জাদরান ছাড়া আমরা কেউই ভালোমানের ব্যাটিং করতে পারেনি।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, এই উইকেটে জয় পেতে হলে আমাদের ১৫০-১৬০ রান করতে হতো। কিন্তু আমরা ১২৪ রানের বেশি করতে পারিনি। তবে বোলিংয়ে আমরা দারুণ চেষ্টা করেছি। হেরে গেলেও আমাদের এই ম্যাচে অনেক ইতিবাচক দিক রয়েছে। ব্যাট হাতে আমরা যে ভুলগুলো করেছি তা শুধরে নিতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code