জয় দিয়ে সাফ মিশন শুরু করতে চাইছে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: গতবছর মেয়েদের সাফে সিনিয়রদের আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার ঢাকার মাঠে বয়সভিত্তিক আসরেও সেই ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার। চার জাতির টুর্নামেন্টে প্রথম দিনেই স্বাগতিকরা মাঠে নামছে। প্রতিপক্ষ নেপাল। লাল সবুজ দল চাইছে জয় দিয়ে শুভ সূচনা করতে।

Manual6 Ad Code

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ম্যাচ। এর আগে একই মাঠে বিকাল ৩টায় লড়বে আরেক শক্তিশালী ভারত ও ভুটান। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আত্মবিশ্বাসী মনে হয়েছে নেপালকে। বাংলাদেশ দল নিয়ে অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘মেয়েরা প্রতিনিয়ত উন্নতি করছে। প্রতিটা টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দেখা হয়। দুইমাস ওরা ক্লাবেই ছিল। এরপর থেকে ক্যাম্পে কঠোর অনুশীলন শুরু করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code