ঝামেলা ছাড়াই তৈরি করুন খোসাসহ আমের টক-ঝাল আচার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:কাঁচা আম দিয়ে তৈরি করা যায় নানা পদের আচার। সবগুলোই খেতে অত্যন্ত সুস্বাদু আর মুখরোচক। তার মধ্যে অন্যতম হলো খোসাসহ আমের আচার। এটি একবার তৈরি করে রাখলে বছর ধরে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, কাঁচা আমের খোসাসহ টক-ঝাল আচার তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

কাঁচা আম- ১ কেজি

Manual3 Ad Code

মরিচের গুঁড়া- ২ চা চামচ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

সরিষার তেল- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

Manual1 Ad Code

রসুন বাটা- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

পাঁচফোড়ন- ১ টেবিল চামচ

Manual8 Ad Code

আস্ত জিরা- ১ চা চামচ

শুকনা মরিচ- কয়েকটি

তেজপাতা- ২টি

Manual1 Ad Code

চিনি- স্বাদমতো

ভিনেগার- ১/৪ কাপ

লবণ- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

কাঁচা আম ধুয়ে টুকরা করে কেটে নিন। এরপর তাতে লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া মেখে নিন। এবার আমের টুকরাগুলো ছড়িয়ে বাতাসে শুকাতে দিন। ঘণ্টাখানেক পর চুলায় একটি পাত্রে সরিষার তেল গরম হতে দিন। আস্ত জিরা, কাটা শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। গুঁড়া করে রাখা পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। এবার তাতে আম দিয়ে দিন। আম কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে চিনি ও লবণ দিন। আচারের তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code