ঝিনাইদহে রূপাসহ ২ জন আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এস আই মল্লিক, ঝিনাইদহ॥
ঝিনাইদহে ৯ কেজি ১’শ গ্রাম রুপাসহ শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামে দু’জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা শাহাজাহান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের মোঃ সুন্নত অলীর ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

Manual3 Ad Code

ঝিনাইদহের ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রুপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে সন্দেহজনক শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাসী করে উদ্ধার করে ৯ কেজি ১’শ গ্রাম রুপা পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code