টমটম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি
টমটম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে বেশকিছু ধরে আন্দোলন ও স্মারক লিপি প্রদান করে আসছে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ। (১১ মে) বৃহস্পতিবার টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করার দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ ধূমপান, মাদক ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন হবিগঞ্জ সদর উপজেলা শাখা। সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান জানান, “আমাদের দাবী মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে টমটম ভাড়া উঠানামা ৫ টাকা করা হোক এবং লোডশেডিং থেকে বাঁচতে টমটমকে সিএনজিতে রুপান্তরিত করা হোক।” তিনি আরো জানান, “জেলা প্রশাসক মহোদয় খুব শীঘ্রই টমটমের সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্থ করেন।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code