টিজভ্যালি বাংলাদেশী এসোসিয়েশনের বাৎসরিক ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

টিজভ্যালি বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে তৃত্বীয়বারের মত অনুষ্টিত হয়েছে বাৎসরিক ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল। গত ১৯ জুন টিজভ্যালির স্থানীয় আকলাম গ্রীন সেন্টারে এই ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। টিজভ্যালি বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি সেলিম সিদ্দিকির সভাপতিত্বে ও ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আতিকুর রহমান তারেক,মাওলানা আখতারুজ্জামান, কাউন্সিলার জাফর উদ্দিন জেপি,ব্যারিষ্টার মুজিবুর হক ,মতিউর রহমান প্রমূখ। অনুষ্টানের শুরতে অতিথিরা ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন। এতে ৫ থেকে ১২ বছর বয়সী গ্রুপে রিফাত উদ্দিন প্রথম স্থান এবং ১৩ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে আকাশ ভুইয়া প্রথম স্থান অর্জন করেন। আর চিত্রাংকন প্রতিযোগিতায় সানজিদা হোসেইন চ্যাম্পিয়ন হন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code