হাইড আওয়ামিলীগের মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

মোঃ ছুরত মিয়া (টেইমসাইড প্রতিনিধি) ঃ যুক্তরাজ্য সফররত সিলেটের অতিরিক্ত পি.পি,সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভি.পি. এডভোকেট সামসুল ইসলামের সাথে মতবিনিময় করেছে হাইড আওয়ামী লীগ। কমিউনিটির নানা নেতৃবন্দের উপস্থিতিতে গত ১১ অক্টোবর হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। আব্দুল ওয়াদুধ গনীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আজাদ মিয়া আর পরিচালনায় ছিলেন মোঃ ছুরত মিয়া। মতবিনিময় সভায় এডভোকেট সামসুল ইসলাম তাঁর বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে
সুনামগঞ্জ-(২) দিরাই-শাল্লা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী বলে উল্লেখ করে প্রবাসের সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জিল খাঁন,ফারুক আহমদ এমবিই ও হাইড বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নাসির খাঁন সুয়েব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক জুয়েল,ওল্ডহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সম্পাদক,হাইড যুবলীগ সভাপতি মোঃ ইকবাল সমুজ,সাধারণ সম্পাদক দেওয়ানুর,আওয়ামী লীগ নেতা মোঃ ছাইফুল আলম কয়ছর, আবুল কাশেম শানুর,মোঃ ছফেদুল হক,শাহ তোফায়েল আহমদ,মোঃ হেদায়াতুল ইসলাম নওয়াব,আব্দুল ওয়াদুধ গনী, ফয়ছল আহমদ, এম.এ. মল্লিকস প্রমূখ। উল্লেখ্য সুনামগঞ্জ-(২) দিরাই-শাল্লা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সামসুল ইসলাম শহীদ মুক্তিযোদ্ধা তালেক উদ্দীন এর ছোট ভাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code