টুইটারের বিরুদ্ধে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: পাওনা টাকা না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থাটির সাবেক তিন শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, টুইটারে কর্মরত থাকতে একাধিক মামলার শুনানি ও তদন্তে অংশ নিতে গিয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পরেও সেই বকেয়া মেটাচ্ছে না ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের আদালতে টুইটারের বিরুদ্ধে এই মামলা করেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটটির সাবেক প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সেগাল এবং প্রধান আইন কর্মকর্তা বিজয়া গাড্ডে।

Manual1 Ad Code

গত বছর টুইটার কিনে নেওয়ার পরপরই সংস্থাটির এই তিন শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। তারপর কয়েক মাস কেটে গেলেও নিজেদের প্রাপ্য অর্থ ফেরত পাননি পরাগসহ উচ্চপদস্থ সাবেক কর্মকর্তারা। এ বিষয়ে টুইটারকে জানালেও কোনো সমাধান হয়নি।

Manual3 Ad Code

এমন পরিস্থিতিতে মার্কিন আদালতে মামলা করেছেন সাবেক তারা। মামলার নথি দেখে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিচার বিভাগের (ডিওজে) তদন্ত সম্পর্কিত খরচের কথা উল্লেখ রয়েছে। তবে কী ধরনের তদন্ত চলছিল এবং সেগুলো এখনো চলছে কি না তা বলা হয়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code