টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রশংসায় ডাগ ফোর্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রশংসায় ডাগ ফোর্ড

 

Manual7 Ad Code

কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বিগত এক বছরের অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। আজ (১৯ ডিসেম্বর 2019) টরন্টোর কুইন্স পার্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, কানাডার অন্যতম প্রভাবশালী এই প্রিমিয়ারের সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া টরন্টোর মুষ্টিমেয় কনসাল জেনারেলদের একজন বাংলাদেশের কনসাল জেনারেল।

কনসাল জেনারেল উল্লেখ করেন, টরন্টোয় বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল খোলার বিষয়টি অন্টারিও, সাসকাচুয়ান, ব্রিটিশ কলম্বিয়া, ম্যানিটোবা এবং আলবার্টায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন।

Manual4 Ad Code

কানাডার সাথে পরীক্ষিত ও গভীর সম্পর্কের কথা উল্লেখ করে কনসাল জেনারেল মুক্তিযুদ্ধের সময় কানাডার সমর্থনকে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কানাডার সাথে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। তিনি আরও জানান, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে সামিল হবার লক্ষ্য স্থির করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code