টেমস নদীর পাড়ে বসে দুঃস্বপ্ন দেখে লাভ নেই: ওবায়দুল কাদের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনও লাভ নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি হার মানেন না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনও সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।’ রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code