দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : সয়াবিন ও পেট্রোল সংকটে জনদুর্ভোগ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

Manual7 Ad Code

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

এ সময় বক্তারা বলেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা বলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করতে। দেশে ৩৫ শতাংশ দারিদ্রের হারের বিপরীতে সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। বিশ্বে তেল ছাড়া কোন জিনিসটির দাম না বাড়লেও বাংলাদশে চাল, রসুন, পেয়াজের দামও বেড়েছে। সরকারের কাছে সিন্ডিকেট আস্কারা পাচ্ছে।

Manual2 Ad Code

এ সম দ্রব্যমূল্য মানুষের সাধ্যের মধ্যে না আনলে সব জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

Manual1 Ad Code

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- দলটির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সদস্য সচিব ফিরোজ কবির, যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code