টেলিগ্রাম সিইও রাশিয়া থেকে পালানোতে ভুল করেছেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিন মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রাশিয়া থেকে পালানোর ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন। তিনি মনে করেছেন যে, বিদেশে তাকে গোয়েন্দা সংস্থাগুলোকে কখনও সহযোগিতা করতে হবে না। রবিবার (২৫ আগস্ট) মেদভেদেভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

৩৯ বছর বয়সী রুশ বংশোদ্ভূত পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত উড়োজাহাজে করে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর তাকে গ্রেফতার করা হয়। এই মন্তব্যে মেদভেদেভ কয়েক বছর আগে দুরভের সঙ্গে কথোপকথনকে তুলে এনেছেন। পুতিন মিত্র দুরভকে বলেছিলেন, আইনশৃঙ্খলাবাহিনীকে যদি সহযোগিতা করতে না চান, তাহলে যেকোনও দেশেই তাকে সমস্যায় পড়তে হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code