টেলিটককে ৫, রবিকে ২ কোটি টাকা জরিমানা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে ৫ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এছাড়া অপর তিন অপারেটর রবি, গ্রামীণফোন ও বাংলালিংকেও জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করেছে কমিশন। বিটিআরসি পরিচালিত বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এই জরিমানা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code