ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: জ্বালানি সংকটের মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। গত ৫ অক্টোবর প্রথমবারের মতো বার্মিংহামে কনজারভেটিভ দলের এক সম্মেলনে বক্তব্য দেন তিনি। সে সময় ট্রাস বলেন, আমি বুঝতে পেরেছি এবং আমি শুনেছি। গত ২৩ সেপ্টেম্বর ব্রিটেন সরকার ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। মূলত এই ঘোষণা ব্রিটেনের বাজারকে চাপে ফেলেছে।

Manual4 Ad Code

এতে ব্রিটিশ সরকারের বন্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ডকে হস্তক্ষেপ করার বিষয়ে অনেকটাই প্ররোচনা দিয়েছে বলা যায়। তবে সম্মেলনে কনজারভেটিভ দলের সংসদ সদস্যরা নীতি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, পরিবর্তনের বিষয়গুলো তারা সামান্যই বুঝতে পেরেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code