ট্রফি জিতিয়ে গর্বিত রোনালদো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আল নাসরে অভিষেক মৌসুমের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের হাসি হাসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে আল হিলাল লিড নিলেও একাই দুই গোল করে সৌদি আরবে জিতলেন ক্যারিয়ারের প্রথম ট্রফি। আল নাসরও তাদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নশিপ জিতলো।
এই সাফল্যের পর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। ট্রফি নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেন সিআরসেভেন।

Manual5 Ad Code

রোনালদো লিখেছেন, ‘প্রথমবার দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফি জিততে সাহায্য করতে পেরে খুবই গর্বিত। এই দারুণ সাফল্যে ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা যারা সবসময় আমার পাশে থাকে। আমাদের ভক্তদের চমৎকার সমর্থন পেয়েছি! এটা (ট্রফি) আপনাদেরও।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code