ট্রাম্পকে কিয়েভে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভে আমন্ত্রণ জানিয়েছন। তবে একটি শর্ত রয়েছে। শর্তটি হলো, ট্রাম্পকে ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে সক্ষম হলে সাবেক মার্কিন এ প্রেসিডেন্টকে রাজধানীতে দেখতে স্বাগত জানাবেন তিনি।

 

এর আগে একবার ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন ট্রাম্প গর্ব করে বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি মীমাংসা করতে সম্মত করিয়ে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, উভয় নেতার সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

ট্রাম্প তার রাজনৈতিক কর্মজীবনের সময় পুতিনকে বারবার আক্রমণ করেছেন। পুতিন ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছিলেন। এতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code