নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ, নিহত ১

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে নাহিদ (১৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

জানা যায়, নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় নাহিত রাস্তায় পড়েছিলেন। তিনি বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করতেন।

Manual8 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত দুই শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code